দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মৌলভীবাজারের বড়লেখায় একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিনকে ২১ বছর পর গ্রেপ্তার করেছে বড়লেখা পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) রাতে ঢাকার আশুলিয়া এলাকা থেকে অ্যান্টি-টেররিজম ইউনিটের (এটিইউ) সহায়তায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। শিপন উপজেলার মুদৎপুর গ্রামের মৃত আকদ্দছ আলীর ছেলে। রোববার (১৭ সেপ্টেম্বর) বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, ২০০২ সালে উপজেলার মুদৎপুর গ্রামের বেলাল আহমদ হত্যা মামলায় আদালত শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। রায়ের পর শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিন পলাতক ছিলেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা থানার এএসআই আবু তালেবের নেতৃত্বে এএসআই আব্দুর রহিমসহ পুলিশের একটি দল ঢাকার আশুলিয়া এলাকায় অ্যান্টি-টেররিজম ইউনিটের (এটিইউ) সহায়তায় অভিযান চালিয়ে শিপন আহমদ ওরফে ছয়েফ উদ্দিন গ্রেপ্তার করেন।
বড়লেখা থানার ওসি ইয়ারদৌস হাসান রোববার বিকেলে বলেন, একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে ঢাকার আশুলিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে রোববার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এইউ