দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে ১৯টি স্বর্ণের বারসহ জুয়েল (৩২) নামে এক যুবককে আটক করেছে নীলফামারী ৫৬ বিজিবি সদস্যরা।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে পঞ্চগড় সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের প্রধানপাড়া গ্রামের সীমান্ত এলাকায় ঘাগড়া বিওপির টহল দল স্বর্ণের বারসহ তাকে আটক করে। আটকের পর দুপুরে তাকে পঞ্চগড় সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
জানা যায়, আটক জুয়েল একই ইউনিয়নের মাধুপাড়া গ্রামের আফসার আলীর ছেলে। তার বিরুদ্ধে চোরাচালান আইনে মামলার প্রস্তুতি চলছে।
নীলফামারী ব্যাটালিয়নের (৫৬ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
বিজ্ঞপ্তিতে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘাগড়া বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার ননী গোপাল পালের একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ৭৫৫/৪-এস থেকে দেড় কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে প্রধানপাড়া স্থানে অভিযান পরিচালনা করে।
এসময় অভিযানে জুয়েলকে ১৯টি স্বর্ণের বারসহ ভারতে পাচারকালীসময় আটক করা হয়। স্বর্ণের বার ছাড়াও ১টি মোটরসাইকেল, ১টি মোবাইল ফোন এবং নগদ ২৪ হাজার ৬৯০ টাকা জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণসহ মালামালের সিজার মূল্য প্রায় ১৫ কোটি ১২ লাখ ৬১ হাজার ৯৫৮ টাকা। জানা গেছে, স্বর্ণগুলোর ওজন ১৯ কেজি ৩০৩ গ্রাম।
এইউ