দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে নির্বাচন অনুষ্ঠানে সরকারকে বাধ্য করতে হবে। অংশগ্রহণমূলক নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি হলেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে। দেশজুড়ে দুর্বার আন্দোলন গড়ে তুলে এই ফ্যাসিস্ট সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।
রোববার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় তারুণ্যের রোডমার্চ কর্মসূচির অংশ হিসেবে বগুড়া থেকে রাজশাহী যাওয়ার পথে বিভিন্ন স্থানে পথসভার অংশ হিসেবে নওগাঁ শহরের বরুনকান্দি মোড়ে জেলা বিএনপি আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেছেন।
নওগাঁ জেলা বিএনপির আহ্বায়ক আবু বক্কর সিদ্দিক নান্নুর সভাপতিত্বে আয়োজিত সভায় কেন্দ্রীয় নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী, রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, বগুড়াসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার নেতৃবৃন্দ এবং নওগাঁ জেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, মহিলাদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এইউ