দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাত্র এক ঘণ্টা সময়ের ব্যবধানে জামালপুরে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। রোববার (১৭ সেপ্টেম্বর) ভোরে জামালপুর সদরের ঘোড়াধাপ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঘোড়াধাপ ইউনিয়নের জোঁকা ব্যাপারী পাড়ার আহাদ আলী ব্যাপারী (৬৫) ফজরের নামাজ আদায় করার পর হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। এসময় ছেলে মন্টু ব্যাপারী (৩৫) আহাদ আলীকে চিকিৎসার জন্য নিয়ে যেতে সিএনজি অটোরিকশা খোঁজাখুঁজি করতে এক কিলোমিটার দূরে হেটে গিয়ে সিএনজি নিয়ে আসেন।
সিএনজি নিয়ে বাড়ি ফিরে মন্টু ব্যাপারী বাথরুমে গিয়ে সেখানেই হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়। এসময় পরিবারের সদস্যরা দেখেন আহাদ আলী এবং ছেলে মন্টু ব্যাপারী দুজনের দেহ নিথর হয়ে পড়ে রয়েছে।
ঘোড়াধাপ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম কিবরিয়া বাবা-ছেলের হার্ট অ্যাটাকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, বাবার হার্ট অ্যাটাকে মৃত্যুর পরও তিনি জীবিত আছে মনে করে চিকিৎসার জন্য সিএনজি খুঁজে এনে বাথরুমে গিয়ে ছেলে মন্টুও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে সে-ও মারা যায়।
জোহরের নামাজের পর বাবা-ছেলে দুজনের জানাজা একসঙ্গে অনুষ্ঠিত হয়। বাবা-ছেলের মৃত্যুতে এলাকায় শোকের মাতম চলছে।
এইউ