দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মুরাদনগরের এক চেয়ারম্যানের স্ত্রীকে কুপ্রস্তাব দিয়েছেন আরেক চেয়ারম্যানের ছেলে। তবে ওই নারী কুপ্রস্তাবে রাজি না হওয়ায় তার ঘরে গিয়ে তার বৃদ্ধা মাকে মারধর করেছে ওই ছেলে। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলার দুই নম্বর আকুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবু বক্করের স্ত্রীকে তিন নম্বর আন্দিকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নোয়াব মিয়া ছেলে মো. জাবেদ (২৫) দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল। এতে রাজি না হওয়ার গত বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সোনারামপুর গ্রামের বাবার বাড়িতে ওই নারীর বৃদ্ধা মাকে মারধর করে মো. জাবেদ।
থানায় অভিযোগ দাখিল করে ভুক্তভোগী বলেন, স্বামীর বাড়ি থেকে সোনারামপুর গ্রামের বাবার বাড়িতে আসা-যাওয়ার পথে মো. জাবেদ আমাকে রাস্তায় দেখলেই বিভিন্ন সময় কুপ্রস্তাব দেয়। আমি এতে রাজি না হওয়ায় গত বৃহস্পতিবার মো. জাবেদ আমার বাবা ফজল মিয়ার বাড়িতে এসে আমার মা পিয়ারা বেগমের (৬০) কাছে জানতে চায় আমি কোথায় আছি। আমার মা বলতে রাজি না হওয়ার মাকে মারধর করে। গালাগাল হুমকি-ধামকি দেয়। এ খবর শুনে আমার মাকে মানুষ দিয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করি। পরে বাঙ্গরা বাজার থানায় আমি বাদী হয়ে একটি অভিযোগ দাখিল করি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
ইউপি সদস্য এমরান সরকার বলেন, শুনেছি ভুক্তভোগী মামলা করেছে জাবেদ নামে একজনের বিরুদ্ধে। মামলার কাগজ দেখিনি। জাবেদ নাকি কুপ্রস্তাবে রাজি না হওয়ায় পিংকির মাকে মারধর করেছে।
মো. জাবেদ বলেন, অভিযোগকারী আমার পাশের বাড়ির ভাতিজি। আমি ওকে কুপ্রস্তাবে দেব কেন? সে স্থানীয় যুবকদেরকে বিপদগামী করছে। এই কথা জিজ্ঞেস করতে গিয়েছিলাম। এতে পিংকিকে না পেয়ে তার মায়ের সঙ্গে কথা-কাটাকাটি ধাক্কাধাক্কি হয়েছে। বিষয়টি মীমাংসা হয়েছে। সে কোনোদিন শুধরাবে না।
২ নম্বর আকুবপুর ইউনিয়ন পরিষদ সাবেক চেয়ারম্যান আবু বক্কর বলেন, আমার স্ত্রী সোনারামপুর গ্রামে বাবার বাড়িতে আসা-যাওয়ার পথে জাবেদ নামে একটা ছেলে কুপ্রস্তাব দেয়। তাকে আমি মামলা করার কথা না করেছি।
৩ নম্বর আন্দিকোট ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও মো. জাবেদের বাবা নোয়াব মিয়া বলেন, ওই চেয়ারম্যানের স্ত্রী বাবার বাড়িতে থেকে সমাজকে নষ্ট করছে। এ নিয়ে আমার ছেলের সঙ্গে একটু ঝামেলা হয়েছে। তবে বিষয়টি মীমাংসা হয়ে গেছে।
আন্দিকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন বলেন, সোনারামপুর গ্রাম আর হায়দরাবাদ গ্রামের মধ্যে রাস্তার দূরত্ব পাঁচ মিনিট। ওই চেয়ারম্যানের স্ত্রী যা করছে সবই কানে আসে। এর নৈতিক চরিত্রের অবক্ষয় হয়েছে।
বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রিয়াজ উদ্দীন সরকার বলেন, আমার অফিসার সোনারামপুর গ্রামের ফজল মিয়ার বাড়ি পরিদর্শন করেছে। বিষয়টা খতিয়ে দেখছি।
জেবি