• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • চট্টগ্রাম
  • লক্ষ্মীপুর

স্বাধীনতার ৫২ বছরেও পাকা হয়নি বীর মুক্তিযোদ্ধার নামে করা সড়ক

সাইফুল স্বপন, লক্ষ্মীপুর
  ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১৫:১৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার চন্ডিপুর ইউনিয়নের পশ্চিম মাসিমপুর গ্রামের ফোরকানিয়া থেকে খাল পাড় পর্যন্ত ৭০০ মিটার কাঁচা সড়ক। এ সড়কটি পাকা হবে এ আশায় এলাকাবাসী দেশ স্বাধীন হওয়ার পর থেকে বছরের পর বছর অপেক্ষায় আছেন। কিন্তু বারবার জনপ্রতিনিধিরা প্রতিশ্রুতি দিলেও বীর মুক্তিযোদ্ধা আক্তাররুজ্জামান নামে করা সড়কটি পাকাসহ উন্নয়নের কোনো ছোঁয়া আজও লাগেনি। দীর্ঘ এই সড়কে প্রতিদিন স্কুলগামী শিক্ষার্থী, নারী ও বৃদ্ধরাসহ হাজারো মানুষ মানুষ বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন। সড়কটি কাঁচা হওয়ায় কেউ অসুস্থ হলে অনেক কষ্ট করে তাকে চিকিৎসাকেন্দ্রে নিতে হয়।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

স্থানীয়রা জানান, এ সড়ক দিয়ে প্রতিদিন হাজারো মানুষকে যাতায়াত করতে হয়। দেশ স্বাধীনের আগে থেকেই এ রাস্তাটি কাঁচা। মহান মুক্তিযুদ্ধে বীরত্বগাঁথা অবদানের জন্য স্বাধীনতার পর এ সড়কটি নামকরণ করা হয় এলাকার কৃতি সন্তান বীর মুক্তিযোদ্ধা আক্তাররুজ্জামানের নামে। জীবদ্দশায় তিনি সড়কটি পাকা দেখে যেতে পারেননি। বর্তমানে বর্ষার সময় একটু বৃষ্টিতেই সড়কটি কাদা-পানিতে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। রিকশা, ভ্যান, সাইকেল, মোটরসাইকেল চলাচলও কঠিন হয়ে দাঁড়ায়। পায়ে হেঁটে চলতেও কষ্টের শিকার হন এলাকাবাসী। বিকল্প কোনো সড়ক না থাকায় গ্রামবাসী বাধ্য হয়ে কাদা-পানি মাড়িয়ে সড়কে চলাচল করেন।

আব্দুর রব মাষ্টার নামে এলাকার প্রবীণ এক বাসিন্দা বলেন, রাস্তার কারণে এলাকার ছেলে-মেয়েদের বিয়ে-শাদি হয় না। সবাই বলে আপনাদের এলাকায় রাস্তা নাই। আপনারা কেমন জায়গায় বাস করেন। এমন কাঁচা রাস্তা আর কোথাও দেখি না। দেশের অনাচে কানাচের সড়কও এখন পাকা হয়। মারা যাওয়ার আগে পাকা রাস্তা দেখব কি না জানি না। আমাদের কষ্টের শেষ নাই।

তাজল ইসলাম নামের আরেক বাসিন্দা বলেন, আমরা বহু আশা করেছি আমাদের রাস্তাটি সংস্কার হবে। কিন্তু হয় না। বর্ষার সময় বাচ্চারা স্কুল-মাদরাসায় যেতে পারে না। বৃষ্টি হলে একহাঁটু পানি হয়। আমরা ঘর থেকে বের হতে পারি না। চিকিৎসার জন্য পাশে থাকা কমিউনিটি ক্লিনিকেও যাওয়া যায় না। বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা বলেন, বর্ষাকালে রাস্তায় কাদা থাকে। তার কারণে স্কুলে যেতে খুব কষ্ট হয়। মাঝে মাঝে যেতে পারি না। স্কুলে না গেলে শিক্ষকরা বকা দেয়। আমরাতো ঘরবন্দি হয়ে থাকি। শিক্ষকরা বকা দিলেও শুনে থাকি, কিছু করার নাই।

স্থানীয় কবি এমরান হোসেন বলেন, এই রাস্তার বয়স ৬০ থেকে ৭০ বছর। একজন মুক্তিযোদ্ধার নামে সড়কটির নামকরণ করা হয়েছে। বর্ষার সময় মানুষ হাঁটতে পারে না, চলতে পারে না। কেউ অসুস্থ হলে একটা অ্যাম্বুলেন্স যে প্রবেশ করবে তার ব্যবস্থা নাই। গ্রামবাসী চাঁদা তুলে রাস্তার সংস্কার করি। বহু জনপ্রতিনিধি আসছে আর গেছে তারা কেবল আশ্বাস দিয়েছে কিন্তু রাস্তার কাজ হয়নি।

স্থানীয় ইউপি সদস্য ফজলুল কবির বলেন, স্বাধীনতার পর এই রাস্তার বয়স ৫২ বছর। এখনও আমরা কাঁচা রাস্তা দিয়ে চলাচল করি। বর্ষা হলে কাদা-পানি জমে একাকার। একটা অ্যাম্বুলেন্সও আসতে পারে না। রিকশায় করে চলাচল করা যায় না। এমনকি এক বস্তা চালও বাড়িতে নেওয়া যায় না। মাথায় করে নিতে হয়। আমি এসব বিষয় একাধিকবার আমাদের পরিষদে বলছি। এখনও কোনো লাভ হয়নি। এই সড়ক দিয়ে প্রতিদিন চলাচল করতে হয়।

চণ্ডিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামছুল ইসলাম সুমন বলেন, রাস্তাটি অনেক পুরাতন। মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হচ্ছে। গত বছর রাস্তাটির নামে আইডি করা হয়েছে। আমি গুরুত্বপূর্ণ রাস্তাটি পাকা করার জন্য মাননীয় সংসদ সদস্যের সঙ্গে কথা বলেছি।

রামগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মনির হোসেন চৌধুরী বলেন, দীর্ঘদিন ধরে সড়কটির কাজ হচ্ছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী গ্রাম হচ্ছে শহর। আর এই উন্নয়ন গ্রামে গ্রামে ছড়িয়ে আছে। রাস্তাটি দ্রুত পাকাকরণের ব্যবস্থা নেওয়া হবে।

জেবি

  • সড়ক
  • স্বাধীন
  • গ্রাম
  • ছেলে
  • মেয়ে
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
শ্রীলঙ্কার ওয়ানডে ও টি-টোয়েন্টির নেতৃত্বে পরিবর্তন
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
সিলেট স্ট্রাইকার্সের নেটে থাকছে ১৩ বোলার
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
শরিফুলের সিরিজ সেরার দিনে অ্যালেনের দুঃস্বপ্ন
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
এই তরুণদের কোনও ভয় নেই: হাথুরুসিংহে
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।