দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল সাহেবরা গত দুই বছর ধরে সরকার পতনের একদফা আন্দোলন করে যাচ্ছে। তারা প্রতি মাসেই বলে আর এক মাস পরেই সরকারের পতন হয়ে যাবে। সরকার বহাল তবিয়তে আছে, বহাল তবিয়তেই থাকবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে। বিএনপি যদি সেই নির্বাচনে অংশ না নেয় তাহলে তাদের রাজনীতি ভুল সিদ্ধান্তে পরিণত হবে।
রোববার (১৭ মার্চ) বেলা ১১টায় কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
হানিফ আরও বলেন, বিএনপি নির্বাচনে জয়লাভ করলে নির্বাচন সুষ্ঠু আর হেরে গেলে কারচুপি এর কোনো যৌক্তিকতা নেই। আওয়ামী লীগের নেতৃত্বে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।
তিনি বলেন, বিএনপি নির্লজ্জ একটা মিথ্যাচারের দল। মির্জা ফখরুলরা মিথ্যাচার করে জনগণকে বিভ্রান্ত করতে চায়।
এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান আতা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাজহারুল আলম সুমন, আমজাদ হোসেন রাজু, তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লব, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আফরোজা আক্তার ডিউসহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
জেবি