দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনা করে শেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানুর আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬) সেপ্টেম্বর রাতে শহরের নিউমার্কেটস্থ সাধারণ সম্পাদকের নিজস্ব কার্যালয়ে এই দোয়া মাহফিল অনুষ্ঠি হয়। আওয়ামী লীগ নেতা ও বীর মুক্তিযদ্ধা আব্দুল খালেকের সভাপতিত্ব অনুষ্ঠিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছানুয়ার হোসেন ছানু।
এ সময় জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি সামছুন্নাহার কামাল, আওয়ামী লীগ নেতা সুব্রত দে ভানু, দেবাশিষ ভট্টাচার্য, কানু চন্দ চন্দ্র, জেলা কৃষলীগ সভাপতি আব্দুল কাদের, জেলা যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবির প্রমুখ।
এ সময় জেলা আওয়ামী লীগ এবং বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগ নেতা ও মন্ত্রী ওবায়দুল কাদের সিঙ্গাপুর মাউন্ট এলিজাভেদ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য অবস্থান করছেন।
জেবি