দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

‘সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার’ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
নড়াইল জেলা প্রশাসন ও নড়াইল জেলা পরিষদের আয়োজনে রোববার (১৭ সেপ্টেম্বর) সকালে এ উপলক্ষে র্যালি ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. লুৎফর রহমান, জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক জুলিয়া সুকাইনা, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান নিজাম উদ্দিন খান নিলু, পৌর মেয়র আঞ্জুমান আরা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার, চন্ডিবরপুর ইউনিয়নের চেয়ারম্যান আজিজুর রহমান ভূঁইয়া, আউড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান এস এম পলাশ প্রমুখ।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে চলছে তিন দিনব্যাপী মেলা। উপজেলার ১৩টি ইউনিয়ন ও নড়াইল পৌরসভার মোট ১৪টি স্টল রয়েছে। স্থানীয় সরকার বিভাগের বিভিন্ন সেবা নিয়ে এ মেলা চলছে।
জেবি