• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • কুড়িগ্রাম

২৫ বছর পর ফিরলেন এক সন্তান, আরেকজনের অপেক্ষায় বাবা

দেশ টিভি ডেস্ক
  ১৭ সেপ্টেম্বর ২০২৩, ১১:২৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দুই ভাই হারিয়ে গিয়েছিলেন প্রায় ২৫ বছর আগে। অবশেষে, তাদের মধ্যে একজন বাবার কাছে ফিরেছেন। দীর্ঘ প্রতীক্ষার পর এ মিলনে আবেগাপ্লুত বাবা-ছেলে। খুশি এলাকাবাসী ও আত্মীয়-স্বজন। এখন আরেক সন্তানের অপেক্ষায় দিন গুনছেন বাবা।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

দুই যুগের বেশি সময় পর বাবার কাছে ফিরে আসা সেই যুবকের নাম মো. মাইদুল ইসলাম (৩০)। তিনি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার সন্তোষপুর ইউনিয়নের গোপালপুরের উত্তর সরকারটারি গ্রামের মো. আব্দুস সামাদের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও আব্দুস সামাদের পারিবারিক সূত্র জানিয়েছে, ২৫ বছর আগে মায়ের সঙ্গে ঢাকায় গিয়ে হারিয়ে যান দুই ভাই। প্রায় ২৫ বছর পর শনিবার (১৬ সেপ্টেম্বর) সকালে ছোট ভাই মাইদুল ইসলাম ফিরে এসেছেন। তবে, বড় ভাই মতিয়ার রহমান (৩৫) এখনো নিখোঁজ। মাইদুল ইসলামের ফিরে আসার খবরে তাকে দেখতে বাড়িতে ভিড় করছেন গ্রামবাসী।

এলাকাবাসী জানান, আব্দুস সামাদ ও বানেছা বেগম দম্পতির দুই ছেলে মতিয়ার রহমান ও মাইদুল ইসলাম। তাদের বয়স যখন ৫-১০ বছর তখন পারিবারিক দ্বন্দ্বে মাইদুল ইসলামের বাবার সঙ্গে মায়ের সম্পর্ক ছিন্ন হয়। অন্যত্র বিয়ে করেন বানেছা বেগম। বানেছা বেগম মাইদুল ও মতিয়ারকে নিয়ে প্রথমে রংপুরে যান। পরে গাইবান্ধায় কিছু দিন থেকে ঢাকায় চলে যান। ঢাকায় বানেছা বেগম দ্বিতীয় স্বামীকে নিয়ে সংসার পাতলে দুই ছেলের ঠাঁই হয় অন্যের বাড়িতে। অল্প কিছু দিনের মধ্যে চুরির অপবাদে তাদের তাড়িয়ে দেন বাড়ির মালিক। তারপর থেকেই নিখোঁজ ছিলেন দুই ভাই। অনেক খোঁজা-খুঁজির পর ছেলেদেরকে পাওয়ার আশা ছেড়ে দিয়েছেন মা। তবে, বাবার পরিবারের লোকজন আশা ছাড়েননি। একপর্যায়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘আপন ঠিকানা’র সহযোগিতায় মাইদুল ইসলামকে খুঁজে পেয়েছে তার পরিবার। মাইদুল ইসলাম ও মতিয়ার রহমানের বাবা মো. আব্দুস সামাদের আশা, নিশ্চয়ই একদিন বড় ছেলেকেও খুঁজে পাবেন তিনি।

মাইদুল ইসলামের চাচা মো. বদিউজ্জামাল বলেন, মাইদুল ও মতিয়ার আমার ভাতিজা। ওরা দুজন প্রায় ২৫ বছর আগে ১০-১৫ দিনের ব্যবধানে হারিয়ে যায়। আল্লাহর অশেষ রহমতে মাইদুলকে ফিরে পেলাম। আশা করি, একদিন মতিয়ারকেও খুঁজে পাব।

প্রতিবেশী মো. নুর হোসেন বলেন, মাইদুল ও মতিয়ার ৫-১০ বছর বয়সে ওর মায়ের সঙ্গে ঢাকায় যায়। কিছু দিন পর শুনি, ওরা দুই ভাই হারিয়ে গেছে। প্রায় ২৫ বছর পর মাইদুল ফিরে এলো। এখন মতিয়ারকে পাওয়ার আশায় আছে তার পরিবার।

মাইদুল ইসলাম বলেন, মা আমাদের দুই ভাইকে অন্যের বাসায় রেখেছিল। সেখানে চুরির অপবাদ দিয়ে বাড়ির মালিক আমাদের দুই ভাইকে মারপিট করে বেঁধে রেখেছিলেন। ওই বাড়ির মেয়ে আমাদের ছেড়ে দিয়ে বলেন, তোমরা দুজন চলে যাও। ভাইসহ আমি ওই বাড়ি থেকে বের হয়ে মাকে অনেক খুঁজেছি। মা কোথায় থাকত, মনে পড়ছিল না। ভাই আমাকে রেখে মাকে খুঁজতে যাওয়ায় তাকেও হারিয়ে ফেলি।

তিনি আরও বলেন, আমার বড় আশা ছিল, বাবা-মাকে ফিরে পাওয়ার সাথে বড় ভাইকেও দেখতে পাব। বড় ভাইকে জড়িয়ে ধরব। বাবা-মাকে পেলাম। কিন্তু, ভাই কোথায় আছে, জানি না। বাবা-মাকে ফিরে পেয়ে কী শান্তি পেয়েছি, তা ভাষায় প্রকাশ করতে পারব না।

মো. আব্দুস সামাদ বলেন, আমার দুই ছেলেকে হারিয়ে খুব দুশ্চিন্তায় ছিলাম। ওর মায়ের কাছে লোক পাঠিয়েছিলাম। একবার বলে, ছেলে দুটো হারিয়ে গেছে; আবার বলে, মারা গেছে। আমি প্রতিদিন তাহাজ্জুদের নামাজ শেষে আল্লাহর কাছে সাহায্য চেয়েছি। আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। ছোট ছেলে মাইদুল, বউমা মাহমুদা ও নাতিদের খুঁজে পেয়েছি। মনে একটু শান্তি পেয়েছি। আল্লাহ যদি বড় ছেলে মতিয়ারকে ফিরিয়ে দেয়, আমার আর কোনো চাওয়া থাকবে না।

নাগেশ্বরী উপজেলার নির্বাহী কর্মকর্তা কাউছার আহাম্মেদ বলেন, সন্তোষপুর ইউনিয়নে একটি চাঞ্চল্যকর ঘটনার খবর জানতে পেয়েছি। সেখানে আব্দুস সামাদ নামের এক ব্যক্তির দুই সন্তান হারিয়ে গেছে। দীর্ঘ ২৫ বছর পর এক ছেলে বাড়িতে ফিরে এসেছে। মাইদুল ইসলাম যদি চায়, তাহলে সামাজিক নিরাপত্তাবেষ্টনীর আওতায় আনাসহ পরিবারটিকে সহযোগিতা করা হবে।

জেবি

  • কুড়িগ্রাম
  • রংপুর
  • বাবা’
  • ছেলে
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
আ.লীগ ছাড়া ভোটের মাঠে কেউ থাকতে পারবে না: জিএম কাদের
আ.লীগ ছাড়া ভোটের মাঠে কেউ থাকতে পারবে না: জিএম কাদের
গাইবান্ধায় জাপা প্রার্থীকে শোকজ
গাইবান্ধায় জাপা প্রার্থীকে শোকজ
পাথরবোঝাই ট্রাক তল্লাশি করে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
পাথরবোঝাই ট্রাক তল্লাশি করে ফেনসিডিলসহ গ্রেপ্তার ১
নিজ গৃহে বৃদ্ধের রক্তাক্ত লাশ,  স্ত্রী ও ছেলে-মেয়েকে পুলিশের জিজ্ঞাসাবাদ
নিজ গৃহে বৃদ্ধের রক্তাক্ত লাশ, স্ত্রী ও ছেলে-মেয়েকে পুলিশের জিজ্ঞাসাবাদ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।