দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লার দেবিদ্বারে অভিযান চালিয়ে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার মো. আনোয়ার হোসেন (৩০) উপজেলার বড়শালঘর ইউনিয়নের (মেন্দীআলী বাড়ি) মৃত হারুনুর রশিদের ছেলে।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে তাকে কুমিল্লা আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। এ তথ্যটি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর।
এর আগে গত শুক্রবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ইস্টগ্রাম এলাকায় নিয়মিত অভিযান চলাকালে উপপরিদর্শক (এসআই) নিশান চন্দ্র বল ও এএসআই মো. মশিউর রহমান তাকে গ্রেপ্তার করে। এসময় তার প্যান্টের ডান পায়ের নিচে বাধা অবস্থায় দেশীয় একটি পিস্তল ও পকেট থেকে ১০০ পিস ইয়াবাও উদ্ধার করা হয়।
দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, আনোয়ারের বিরুদ্ধে অস্ত্র ও ইয়াবা উদ্ধারের পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে তাকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে। আমাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।
এইউ