দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি বলেছেন, দেশে নাশকতা সৃষ্টির মূলহোতা বিএনপি। তারা মিথ্যাচারে বিশ্বাসী। এখন তারা মিথ্যাচার করছে যে আগামী নির্বাচন সুষ্ঠু হবে না- তাদের এই মিথ্যাচার আশঙ্কা সঠিক হবে না। আমরা তাদের রাজনৈতিক কর্মসূচির জন্য স্বাগত জানাই, তবে এর নামে নাশকতা করা হলে আওয়ামী লীগ রাজপথে তার মোকাবিলা করবে।
আর ইউরোপীয় ইউনিয়ন যেভাবে বিএনপির ভাষায় কথা বলছে, এটা এখতিয়ার বহির্ভূত কাজ, নির্বাচন এলেই এটা অনেকেই করেন, তবে এতে দেশের রাজনীতিতে কোনো পরিবর্তন আসবে না। সমাবেশে উপস্থিত নারীদের প্রত্যেককে শেখ হাসিনা হয়ে দেশের জন্য কাজ করার আহবান জানান তিনি।
কুষ্টিয়ার কুমারখালীতে মহিলা আওয়ামী লীগের আয়োজনে বিশাল এক নারীকর্মী সমাবেশে তিনি এসব কথা বলেন। শনিবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় কুমারখালী বাসস্ট্যান্ডে এই নারী সমাবেশে স্থানীয় আওয়ামী লীগের প্রায় ১০ হাজার নারী নেতাকর্মী অংশ নেন। প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি।
কুমারখালী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি শামীমা পারভীন রোজির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুন নেসা সবুজ, সাধারণ সম্পাদক শামস তানিম মুক্তি, খোকসা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, উপজেলা চেয়ারম্যান বাবুল আক্তার, কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, পৌর সভার মেয়র সামছুজ্জামান অরুন প্রমুখ।
এইউ