দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে গীতিকার, সুরকার, যন্ত্রশিল্পী ও সঙ্গীতশিল্পী প্রয়াত খন্দকার মুজিবর রহমানের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাতে শহরের উৎসব কমিউনিটি সেন্টারে এ শোক সভা অনুষ্ঠিত হয়।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে শোকসভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও শেরপুর পৌরসভার মেয়র গোলাম কবির লিটন।
এ সময় সঞ্চালনায় ছিলেন জোটের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান।
শোকসভায় মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া এবং তার স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। এ সময় জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও শোক বইয়ে উপস্থিত সাংস্কৃতিক কর্মী, শিল্পী, সংগঠকবৃন্দ শিল্পী মজিবর রহমান সম্পর্কে বিভিন্ন মন্তব্য লিখেন।
চিত্রশিল্পী শাহিনের হাতের রঙতুলিতে আঁকা মজিবুর রহমানের একটি ছবি তার সহধর্মিণী লাভলী পারভীনের কাছে হস্তান্তর করা হয়।
জেবি