দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে ৩৬ বোতল বিদেশি মদ ও চার কেজি গাঁজাসহ দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৬ সেপ্টেম্বর) আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তাররা হলেন ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের তালতলা গ্রামের বেলাল হোসেনের ছেলে দিদারুল ইসলাম প্রকাশ বাবু (২৫), একই ইউনিয়নের আশ্রয়ণ এলাকার আবদুল গফুরের ছেলে বেলাল হোসেন সুজন (২০)। শুক্রবার শহরের সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ফেনী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের সুলতানপুর এলাকায় অভিযান চালায় পুলিশের সদস্যরা। এ সময় গার্লস ক্যাডেট কলেজের পূর্ব পাশে আমিন বাজার সড়কসংলগ্ন খালেক চেয়ারম্যানের কলোনির এক ভাড়াটিয়ার বাসা থেকে ৩৬ বোতল বিদেশি মদ ও ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় সম্পৃক্ত থাকার অভিযোগে বাবু ও সুজন নামের দুই কারবারিকে গ্রেপ্তার করে।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত আসামি বাবু ও সুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জেবি