দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আগ্নেয়াস্ত্রসহ র্যাবের হাতে গ্রেপ্তার হানজালা নামে এক আসামি হাতকড়াসহ পালিয়েছেন। তিনি ছাত্রলীগ নেতা রাকিব হত্যার অন্যতম আসামি ও হানজালা বাহিনীর প্রধান।
ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালাকে তার বাহিনীর লোকেরা র্যাবের ওপর আক্রমণ করে ছিনিয়ে নিয়ে যায়। এ সময় র্যাবের ৪ সদস্য আহত হন।
বৃহস্পতিবার (১৪ সেপ্টম্বর) গভীর রাতে উপজেলার ভুলতা ইউনিয়নের টেলাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার (১৫ সেপ্টম্বর ) রাতে র্যাব-১ এর ডিএডি নায়েক সুবেদার শুক্কুর আলী বাদী হয়ে ২৭ নামীয়সহ আরও ২২০ জন অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে রূপগঞ্জ থানায় মামলা করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে রাকিব হত্যা মামলার পলাতক আসামি, ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালা বিদেশি পিস্তল নিয়ে নাশকতার উদ্দেশে টেলাপাড়া এলাকায় অবস্থান নিয়েছে বলে র্যাবের কাছে সংবাদ আসে। সংবাদের ভিত্তিতে র্যাব-১ পূর্বাচল ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে পিস্তলসহ হানজালাকে আটক করে। আটকের খবর এলাকায় ছড়িয়ে পড়লে তার বাহিনীর লোকেরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে র্যাবের ওপর হামলা চালিয়ে হ্যান্ডকাফ পরিহিত অবস্থায় পিস্তলসহ হানজালাকে ছিনিয়ে নেয়। এসময় হামলায় আহত হন র্যাব সদস্য হাবিলদার মো. মুসফিকুর রহমান, কর্পোরাল মো. আফজাল হোসেন, এএসআই পাপেল বড়ুয়া ও কনস্টেবল তুষার আহম্মেদ বাপ্পি।
এ বিষয়ে রূপগঞ্জ থানার ওসি (তদন্ত) আতাউর রহমান জানান, শুক্রবার রাতে র্যাব-১ এর ডিএডি সুবেদার শুক্কুর আলী বাদী হয়ে রূপগঞ্জ থানায় হানজালাকে প্রধান আসামি করে ২৭ জন নামীয়সহ আরেও অজ্ঞাত ২২০ জনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। আসামিদের ত্রেপ্তারে পুলিশ তৎপর রয়েছে বলে জানান তিনি।
জেবি