• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর

অবশেষে মুক্তি পেলেন আলাউদ্দিন গাজী

দেশ টিভি ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৯

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

টাকার অভাবে যাবজ্জীবন দণ্ড ভোগের পরও সাড়ে সাত বছর জেল খেটে অবশেষে মুক্তি পেলেন শরীয়তপুর জেলার গোসাইর হাটের আলাউদ্দিন গাজী। গ্রেপ্তারের পর টানা ৩০ বছর জেলে থাকার ঘটনাটি গণমাধ্যমে প্রচার হলে নজরে আসে উচ্চ আদালতের।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

পরে আইনি প্রক্রিয়া শেষে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তীর নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ আলাউদ্দিন গাজীর জামিন দিলে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল কেন্দ্রীয় কারাগারের জেলার আবুল বাশার। তিনি জানান, উচ্চ আদালতের দেওয়া জামিনের কাগজ কারাগারে পৌঁছালে আলাউদ্দিনকে কারামুক্তি দেওয়া হয়।

জানা গেছে, ১৯৯৩ সালের ২৫ জানুয়ারি ১ লাখ টাকার চুক্তিতে শরীয়তপুরে গোসাইর হাটে খুন করা হয় সেলিম ঢালী নামের এক ব্যক্তিকে। এ ঘটনায় মামলা হলে দুদিন পর ২৭ জানুয়ারি গ্রেফতার হন আলাউদ্দিন গাজী। মামলার অন্যান্য আসামির বয়ানে উঠে আসে হত্যাকাণ্ডের সময় আলাউদ্দিন গাজী সেখানে উপস্থিত ছিলেন। পরে ২০০১ সালের ১২ জানুয়ারি ২৬ আসামির মধ্যে আলাউদ্দিন গাজীসহ ১৫ জনের যাবজ্জীবন হয়। এরপর একে একে হাইকোর্টে সব আসামির মামলা শেষ হয়। যাবজ্জীবন সাজা খেটে বেরও হয়ে যান সবাই। তবে টাকার অভাবে আপিল করতে পারেননি আলাউদ্দিন গাজী। তার নিজের সংসার না থাকায় এতদিন আলোচনায় আসেনি নাম। এরমধ্যে যাবজ্জীবন সাজা ভোগের পর আরও সাড়ে ৭ বছর কারাগারে কেটে যায় আলাউদ্দিনের। তবে স্বজন হিসেবে বেঁচে থাকা তার দুই ভাতিজির সন্ধানে ৩০ বছর পর খোঁজ মেলে আলাউদ্দিন গাজীর।

এ নিয়ে চলতি বছরের ২৪ মে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল সংবাদ প্রকাশ করে। ২৬ জুন উচ্চ আদালতে রিট আবেদন করা হয়। রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আলাউদ্দিন গাজীর সাজা আটকের তারিখ থেকে কেনো গণনা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। স্বরাষ্ট্র সচিব, আইন সচিব, আইজি প্রিজন্স, জেলা প্রশাসক বরিশাল, জেলা প্রশাসক শরীয়তপুর এবং বরিশাল কারাগারের জেলারকে তিন সপ্তাহের মধ্যে এ রুলের জবাব দিতে বলা হয়।

বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীর ও বিচারপতি মো. বজলুর রহমানের নেতৃত্বাধীন অবকাশকালীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। সেই রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জামিন লাভ করেন আলাউদ্দিন গাজী।

জেবি

  • টাকা
  • জরিমানা
  • জারি
  • বেঞ্চ
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে আ.লীগ নেতাকে খুন, আটক ২
নির্বাচনে মোটরসাইকেল ও যান চলাচল বিষয়ে প্রজ্ঞাপন জারি
নির্বাচনে মোটরসাইকেল ও যান চলাচল বিষয়ে প্রজ্ঞাপন জারি
গাজীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ৪০ হাজার টাকা জরিমানা
গাজীপুরে স্বতন্ত্র প্রার্থীর কর্মীকে ৪০ হাজার টাকা জরিমানা
নিজ আসনের সীমানা না জানায় ইসলামী ফ্রন্টের প্রার্থীকে জরিমানা
নিজ আসনের সীমানা না জানায় ইসলামী ফ্রন্টের প্রার্থীকে জরিমানা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।