• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রাজশাহী
  • বগুড়া

সন্ত্রাসী হামলায় ছেলে নিহতের ১৩ দিন পর না ফেরার দেশে বাবাও

দেশ টিভি ডেস্ক
  ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১১:১৪

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ফাইল ছবি
ফাইল ছবি

বগুড়ার শাজাহানপুরে সন্ত্রাসী হামলায় ছেলে নিহতের ১৩ দিন পর হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে চলে গেছেন বাবা মনসুর রহমান তালুকদার (৭৫)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আশেকপুর ইউনিয়নের সাবরুল তালুকদার পাড়ায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মনসুর তালুকদার ওই ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য।

গেল ২ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় কলেজ প্রভাষক ও আওয়ামী লীগ নেতা শাহজালাল তালুকদার পারভেজ (৪৫) মারা যান। তখন থেকেই ছেলের মৃত্যু শোকে বাবা মনসুর রহমান তালুকদার অসুস্থ হয়ে পড়েন ও সবার সঙ্গে কথা বন্ধ করে দেন। এমনকি মৃত্যুর আগ পর্যন্তও তিনি পরিবারের কোনো সদস্যের সঙ্গে আর কথা বলেননি।

নিহত পারভেজের বড় ভাই নুরুজ্জামান তালুকদার পানু বলেন, সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে বাবা মারা গেছেন। ভাইয়ের মৃত্যুর পর থেকেই বাবা কথা বলা ছেড়ে দিয়েছিলেন। ভাই-বাবা সব হারালাম। কাউকে কিছু বলার নেই। খুনিরা কদিন বাদে ছাড়া পেয়ে আবারো তাণ্ডব চালাবে। মুহূর্তে আমাদের সাজানো পরিবার উজাড় হয়ে গেল।

তিনি আরও বলেন, বাদ মাগরিব সাবরুল ঈদগাহ মাঠে জানাজার পর পারিবারিক গোরস্থানে ভাইয়ের কবরের পাশে বাবাকে দাফন করা হয়।

সন্ত্রাসী হামলায় নিহত শাহজালাল তালুকদার পারভেজ কৈচড় টেকনিক্যাল কলেজের প্রভাষক ও আশেকপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। নিহতের স্ত্রী সামছুন নাহার বাদী হয়ে ৩ সেপ্টেম্বর সাতজনের নাম উল্লেখ করে শাজাহানপুর থানায় মামলা করেন।

এজাহারে উল্লেখ করা হয়, শাজাহানপুর উপজেলার সাবরুল এলাকার শীর্ষ সন্ত্রাসী সাগর তালুকদার ও তার লোকজন দীর্ঘদিন ধরে পারভেজকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছিল। ২ সেপ্টেম্বর সকালে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেলে শহরের দিকে যাচ্ছিলেন পারভেজ। পথে মাথাইল চাপড় এলাকায় সাগর তালুকদারের সন্ত্রাসী বাহিনী তার পথরোধ করে হাসুয়া, রামদা দিয়ে হামলা করে। তাদের হামলা থেকে বাঁচতে সড়কের পাশে সুমনের বাড়িতে আশ্রয় নেন পারভেজ। সেখানে গিয়ে কুপিয়ে সন্ত্রাসীরা তার হাতের কব্জি বিচ্ছিন্ন করে। পরে পারভেজের চিৎকারে লোকজন জড়ো হলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে পারভেজ হত্যা মামলার অন্যতম আসামি ও সন্ত্রাসী সাগরের ভাগিনা ইমন বাবুকে (২০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোরে ঢাকার সাভার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, গ্রেপ্তার ইমনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে।

এ নিয়ে পুলিশ ও র‌্যাবের অভিযানে পারভেজ হত্যা মামলার এজাহারভুক্ত পাঁচ আসামি ও তদন্তে নাম উঠে আসা একজন গ্রেপ্তার হয়েছেন। তারা সবাই বর্তমানে বগুড়া জেলা কারাগারে আছেন।

জেবি

  • বগুড়া
  • রাজশাহী
  • ছেলে
  • বাবা
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
প্রচারণার সময় জেলা পরিষদের সদস্যকে ছুরিকাঘাত, হামলাকারী আটক
প্রচারণার সময় জেলা পরিষদের সদস্যকে ছুরিকাঘাত, হামলাকারী আটক
বগুড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা
বগুড়ায় প্রাক্তন শিক্ষার্থীদের সংবর্ধনা
বগুড়ায় দেড় লাখ পিস নকল সিগারেট উদ্ধার
বগুড়ায় দেড় লাখ পিস নকল সিগারেট উদ্ধার
বগুড়ায় শ্বশুরকে হত্যার দায়ে জামাই গ্রেপ্তার
বগুড়ায় শ্বশুরকে হত্যার দায়ে জামাই গ্রেপ্তার
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।