দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নীলফামারীর ডোমারে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) ধর্ষণের শিকার গৃহবধূর করা মামলায় অভিযান চালিয়ে উপজেলার হরিণচড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
তরিকুল ইসলাম হরিণচড়া ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ড সদস্য এবং ওই এলাকার আজগার আলীর ছেলে।
অভিযোগে উল্লেখ করা হয়, গত বুধবার রাত ৯টার দিকে ওই গৃহবধূ বিকাশের টাকা উত্তোলনের জন্য ঘর থেকে বের হলে বাইরে থাকা বৈদ্যুতিক বাল্বটি বন্ধ হয়ে যায়। এ সময় পেছন থেকে তার মুখ চেপে ধরেন তরিকুল ইসলাম। পরে টিবওয়েলের পাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন।
এ সময় প্রতিবেশীরা টের পেয়ে তরিকুলকে আটক করেন। পরে সেখান থেকে কৌশলে পালিয়ে যান তিনি।
এ ঘটনায় পরদিন বৃহস্পতিবার হরিণচড়া ইউনিয়ন পরিষদে বিচার দেন ভুক্তভোগী নারী। বিচার না পেয়ে পরে থানায় মামলা করেন তিনি।
এ বিষয়ে ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী জানান, গৃহবধূর করা মামলার প্রেক্ষিতে আমরা তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে অভিযুক্ত ইউপি সদস্যকে গ্রেপ্তার করি। দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।
জেবি