দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিরাজগঞ্জে ডেঙ্গু আক্রান্ত হয়ে শিহাব মোল্লা (১৪) নামের নবম শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৫ সেপ্টেম্বর) সকালে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই ছাত্রের মৃত্যু হয়।
শিহাব বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের সালদাইড় উত্তরপাড়া গ্রামের শরিফুল মোল্লার ছেলে ও স্থানীয় কেসি সালদাইড় উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় ইউপি সদস্য নূরুল ইসলাম তুহিন এ বিষয়টি নিশ্চিত করে জানান, শিহাব বেশকিছু দিন ধরে জ্বরে আক্রান্ত ছিল। স্থানীয় চিকিৎসা নিয়েও ভালো না হওয়ায় ডেঙ্গু পরীক্ষা করালে পজিটিভ আসে। পরে ঢাকার কুর্মিটলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় তাকে। চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।
জেবি