দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর ধামইরহাট সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযান চালিয়ে হেরোইনসহ তিন মাদক কারবারীকে আটক করেছে।
এ ব্যাপারে ১৪ বিজিবি পত্নীতলা ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্নেল মো.হামিদ উদ্দিন, পিএসসি জানান, শুক্রবার বিকেলে আগ্রাদ্বিগুন বিওপির টহল কমান্ডার নায়ক সুবেদার মো. মনিরুজ্জামানের নেতৃত্বে বিজিবি সদস্যরা লোদিপুর নামক স্থানে অভিযান চালায়। অভিযানে ৩৫ গ্রাম ওজনের ২০ পুরিয়া হেরোইনসহ মাদক চোরাকারবারী মোছা জান্নাতুন ফেরদৌসকে (৩০) আটক করে।
জান্নাতুন লোদিপুর গ্রামের মো.আব্দুল মালেকের স্ত্রী। অপরদিকে একই দিন বিকেলে শিমুলতলী বিওপির টহল কমান্ডার নায়েক সুবেদার তপন কুমার সরকারের নেতৃত্বে আগ্রাদ্বিগুন কলেজের পেছনে এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৪৪ গ্রাম ওজনের ২৫ পুরিয়া হেরোইন, নগদ ৩ হাজার ৭শত টাকাসহ দুই চোরাকারবারীকে আটক করে।
আটককৃতরা হলেন, ধামইরহাট উপজেলার উত্তর কাশিপুর গ্রামের মৃত আয়েন উদ্দিনের ছেলে আব্দুস সামাদ (৭৫) এবং তার স্ত্রী আম্বিয়া খাতুন (৬০)। আটককৃতদের বিরুদ্ধে ধামইরহাট থানায় বিজিবি বাদী হয়ে মামলা দায়ের করেছে।
জেবি