দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা কোতোয়ালি মডেল থানাধীন জগন্নাথপুর এলাকা থেকে ১১ বছরের শিশু রিহান হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব।
গত ১০ সেপ্টেম্বর দুপুর ১২টার সময় স্কুলে যাওয়ার পথে জগন্নাথপুর এলাকা থেকে শিশু রিহান নিখোঁজ হয়। একই দিন রাতে নরসিংদী জেলার রায়পুরা খাইল্লারচর এলাকায় মেঘনা নদীতে মুমূর্ষু অবস্থায় শিশু রিহানকে ভাসমান অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে তাকে নরসিংদী সদর হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।
নিহত শিশুর পরিবার সোস্যাল মিডিয়ার মাধ্যমে রিহানের মৃত্যুর বিষয়টি জানতে পারে এবং রিহানের বাবা মো. শাহজাহান বাদী হয়ে তিনজন আসামির নাম উল্লেখসহ অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের বিরুদ্ধে নরসিংদী জেলার রায়পুরা থানায় একটি হত্যা মামলা করেন।
এই ঘটনার পর র্যাব-১১, সিপিসি-২, ছায়াতদন্ত শুরু করে ও হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে তৎপরতা শুরু করে। এরই ধারাবাহিকতায় গত রাতে এই হত্যা মামলার তিন আসামিকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিরা হলেন ইমরান (২৮), মোস্তফা (৩২) ও রুবেল (২৫)।
র্যাব জানান,পারিবারিক ও জমিজমাসংক্রান্ত বিরোধের জেরে গত ১০ সেপ্টেম্বর দুপুর ১২টার দিকে রিহানকে বেড়াতে যাওয়ার প্রলোভন দেখিয়ে ইমরান অন্যান্য আসামিদের সহায়তায় অপহরণ করে নিয়ে যায়।
এরপর হত্যা ও লাশ গুমের উদ্দেশে ধারালো অস্ত্র দিয়ে রিহানের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে নরসিংদী জেলার ভৈরব ব্রিজের ওপর থেকে ফেলে দেয়। গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য নরসিংদী জেলার রায়পুরা থানায় হস্তান্তর করা হচ্ছে।
জেবি