দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরে ৩ দিনব্যাপী শিশু সাংবাদিকতার ওপর কর্মশালার উদ্বোধন করা হয়েছে।
শুক্রাবার (১৫ সেপ্টেম্বর) সকালে শহরের থানা মোড়স্থ হোটেল 'আয়সার ইন' এর হল রুমে কর্মশালার উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক আব্দুর রশিদ।
হ্যালো বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের আয়োজনে এবং ইউনিসেফের সহযোগিতায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের শেরপুর প্রতিনিধি আব্দুর রহিম বাদল।
এ সময় বিশেষ অতিথি ছিলেন শেরপুরের দৈনিক ইত্তেফাকের শেরপুর জেলা সংবাদদাতা সুশীল মালাকার।
কর্মশালা পরিচালনা করেন হ্যালো বিডি নিউজ টুয়েন্টিফোর ডটকমের সহকারী সম্পাদক সৈয়দা মৌ জান্নাত।
কর্মশালায় জেলার ৬ষ্ঠ থেকে ১০শ্রেণিতে পড়ুয়া ২০জন শিক্ষার্থী অংশ নেয়। আগামী ১৭ সেপ্টেম্বর রোববার এ কর্মশালা শেষ হবে।
জেবি