দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ম্রাছাঅংচকপাড়ায় অভিযান পরিচালনা করে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ একজন মাদক কারবারীকে উদ্ধার করে র্যাব।
র্যাব-১৫ আভিযানিক দলের গোয়েন্দা তৎপরতা ও নজরদারির প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডস্থ ম্রাছাঅংচকপাড়া কমিউনিটি সেন্টার সামনে কতিপয় মাদক কারবারী মাদকদ্রব্য পাঠানোর অবস্থান করছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত অনুমান তিনটার দিকে র্যাব-১৫ কক্সবাজারের সিপিএসসির একটি চৌকস আভিযানিক দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান দল কমিউনিটি সেন্টারের পূর্ব পাশে চাকডালা-নাইক্ষ্যংছড়ি পাকা রাস্তার ওপর পৌঁছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে একজন মাদককারবারীকে গ্রেপ্তার করা হয়।
পরবর্তীতে তার কাছ থেকে পঞ্চাশ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত মাদককারবারি হলো মো. বক্তার আহাম্মদ (৩৯)। তার পিতার নাম হাজী আব্দুল মজিদের বালুখালি, পানবাজার, দুই নম্বর ওয়ার্ড, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার।
উদ্ধারকৃত মাদকদ্রব্য ইয়াবাসহ ধৃত মাদককারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণেরর জন্য নাইক্ষ্যংছড়ি থানায় এজাহার দাখিল করা হয়েছে।
জেবি