দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের পটিয়া উপজেলায় রাস্তার পাশে মিলেছে কম্বল মোড়ানো এক তরুণীর লাশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টায় উপজেলার ধলঘাট ইউনিয়নের ২নং ওয়ার্ডের এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, পাচুরিয়া-ধলঘাটের মূল সড়কের পাশে পড়েছিল রক্তমাখা আদিবাসী তরুণীর ওই লাশ। স্থানীয়দের ধারণা, তাকে সংঘবদ্ধ ধর্ষণের পর হত্যা করে ফেলে গেছে দুর্বৃত্তরা। পরে লোকজন থানায় সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থলে লাশটি উদ্ধার করে। ওই তরুণীর পরিচয় পাওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, ওই লাশটি একটি বেডশিট ও একটি কম্বল দিয়ে মোড়ানো ছিল।
পুলিশ সূত্রে জানা যায়, এ তরুণীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। প্রাথমিকভাবে তারা ধারণা করছে, হত্যার পর এখানে লাশটি ফেলে রাখা হয়েছে দুর্বৃত্তরা। তবে হত্যার আগে তিনি ধর্ষণের শিকার হয়েছিলেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এ বিষয়ে জানতে পটিয়া থানার ওসি প্রিটন সরকারকে একাধিকবার ফোন দেওয়া হলেও তিনি ফোন না ধরায় বক্তব্য জানা সম্ভব হয়নি।
আরএ