দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় খেলনা তুলতে গিয়ে পুকুরে ডুবে মুনতাসির ইসলাম আবির নামে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত শিশু আবির ওই এলাকার দুবাই প্রবাসী দাউদুল ইসলাম বাবলুর ছেলে।
শিশুটির চাচা আসাদুল ইসলাম সানি বলেন, বৃহস্পতিবার দুপুরে ভাবি আবিরকে বাড়িতে রেখে তার মেয়েকে স্কুল থেকে আনতে যান। এসময় সবার আগোচরে বাড়ির পাশে পুকুরে পড়ে যাওয়া খেলনা গাড়ি তুলতে গিয়ে পানিতে ডুবে যায় আবির। পরে তাকে ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুরে ভাসতে দেখা যায়। পাশেই খেলনা গাড়িটিও ভাসছিল। আবিরকে উদ্ধার করে মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মিনহাজ উদ্দিন বলেন, বৃহস্পতিবার দুপুরে পানিতে পড়ে যাওয়া এক শিশুকে নিয়ে আসে তার স্বজনরা। তবে হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
আরএ