দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ফেনীতে আবুল কালাম বাচ্চু নামের এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাতে তাকে ৪৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার বাচ্চু (৪১)ফেনী সদর উপজেলার পশ্চিম ফাজিলপুর আজিম ব্যাপারী বাড়ির মো. রবিউল হকের ছেলে।
পুলিশ জানায়, বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার ফাজিলপুর ওয়ালিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে অভিযান চালায় । অভিযানে মধুমতি বেকারির স্টাফ কোয়ার্টার থেকে চিহ্নিত মাদককারবারী বাচ্চুকে ৪৫২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে।
ফেনীর বোগদাদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক বিপুল চন্দ্র দে জানান, বাচ্চুর বিরুদ্ধে মাদকসহ ২টি মামলা ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে৷
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহীদুল ইসলাম চৌধুরী বলেন, গ্রেপ্তারকৃত ইয়াবা কারবারির বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হবে।
এফএইচ