দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নরসিংদীতে সনাতন সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য, ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবোওর বোর্ড, হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছে জেলা পূজা উদযাপন পরিষদ।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে ৪টায় শহরের দয়াময় আশ্রমের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনিল চন্দ্র ঘোষের সভাপতিত্বে মানবন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দাস, সহ-সভাপতি জোতিরাম দাস, যুগ্ম-সাধারণ সম্পাদক প্রণব সাহা, তন্ময় দাস তনু, নরসিংদী শহর পূজা উদযাপন পরিষদের সভাপতি বিনয় সাহা, সাধারণ সম্পাদক রাজিব সাহা প্রমুখ।
মানবন্ধনে জেলার সকল উপজেলা, পৌরসভার নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। মানববন্ধন থেকে বক্তারা সনাতন সম্প্রদায়ের অধিকার আদায়ের জন্য ধর্মীয় সংখ্যালঘু সুরক্ষা আইন, দেবত্তর বোর্ড, হিন্দু ফাউন্ডেশন বাস্তবায়নের দাবি জানানো হয়।
জেবি