দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার হরষপুর ইউনিয়নের আমতলী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হল ওই গ্রামের শহিদ মিয়ার মেয়ে মাহি আক্তার (৬) একই গ্রামের আশরাফ আলীর মেয়ে রুমা আক্তার (৭)। তারা সম্পর্কে ফুফু ভাতিজি হয়।
নিহত শিশুর পরিবারের সদস্যরা জানান, বিকেলে বাড়ির পাশে পশ্চিম দিকে খেলা করছিল দুই শিশু। এ সময় হঠাৎ করে পুকুরে পানিতে পড়ে যায় দুজন। পরে পরিবারের লোকজন তাদেরকে দেখতে না পেয়ে খোঁজাখুজি শুরু করে। পরে পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
জেবি