দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মিনি ঠিকাদার কল্যাণ সমিতি যশোর জোনের কমিটি গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে যশোর শহরের একটি হোটেল কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এই কমিটি গঠন করা হয়।
সভায় আব্দুল করিম তোতাকে সভাপতি ও কাজী মনিরুজ্জামানকে সাধারণ সম্পাদক করে ৩৩ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। এর আগে কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক শেখ শাহাবাজ আলি। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার ফারুকুর ইসলাম, রবিউল করিম, আতিকুল ইসলাম, আবু বক্কর সিদ্দিকি ও আবদুল্লাহ উজ্জ্বল।
যশোর জোনের সভাপতি আব্দুল করিম তোতার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তরা বলেন, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড আয়োজিত লাইন নির্মাণ কাজে এলটিএম টেন্ডারে অংশগ্রহণ করতে হবে। ঠিকাদারদের শর্ত সাপেক্ষে নূন্যতম ৫০ কিলোমিটার লাইন নির্মাণ কাজে অংশগ্রহণ করতে দিতে হবে। পল্লী বিদ্যুৎ সমিতির লাইন নির্মাণ কাজে এলসি/পিএলসি ঠিকাদারদের অংশগ্রহণ রহিত করে শুধুমাত্র মিনি ঠিকাদারদের অংশগ্রহণের সুযোগ দিতে হবে। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন শেখ মখফুর রহমান জান্টু।
জেবি