দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারা দেশের মতো লক্ষ্মীপুরেও ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পাওয়ায় লক্ষ্মীপুর সদর হাসপাতালে জেলা যুবলীগের সভাপতি পদপ্রার্থী শেখ জামান রিপনের পক্ষ থেকে ডেঙ্গু রোগীদের মধ্যে মশারি ও মশার কয়েল বিতরণ করা হয়েছে।
এভাবে জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু রোগীদের মধ্যে মশারি ও মশার কয়েল বিতরণের মধ্য দিয়ে এ ধারা অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন যুবলীগের নেতাকর্মীরা।
এ সময় উপস্থিত ছিলেন সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন, জেলা বিএমএ এর সভাপতি ডা. জাকির হোসেন, সাবেক ছাত্রনেতা ঝন্টু দেবনাথ, আমজাদ হোসেন আজিম, ছগির আহমেদ ইমন, সাইদুর রহমান বাবু, ফারুক হোসেন, কাইয়ুম ও রুবেল যুবলীগের নেতাকর্মীরা ।
জেবি