• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • লালমনিরহাট

বিএনপি নেতা দুলুর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা 

বেলাল হোসেন,  লালমনিরহাট।
  ১৪ সেপ্টেম্বর ২০২৩, ১৯:৩১

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+

বঙ্গবন্ধুকে তাচ্ছিল্য করে বক্তব্য দেওয়ায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলুর নামে লালমনিরহাট সদর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে। এদিকে মিছিলের নামে বিশৃঙ্খলা এড়াতে বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

গত ৮ সেপ্টেম্বর রাতে লালমনিরহাট জজকোর্টের আইনজীবী রকিবুল হাসান খান বাদী হয়ে বিএনপি নেতা দুলুর নামে মামলা করার জন্য থানায় অভিযোগ দেন। পরে অভিযোগটি রংপুর তথ্য প্রযুক্তি আদালত থেকে অনুমোদিত হয়ে গত বুধবার রাতে মামলা হিসেবে নথিভুক্ত হয়।

সদর থানার ওসি আজ দুপুরে মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।

এদিকে দুলুর নামে মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকালে হাজার হাজার নেতাকর্মী নিয়ে লালমনিরহাট জেলা শহরে বিক্ষোভ মিছিল বের করে এবং মিশন মোড় এলাকায় বিক্ষোভ সমাবেশ করে। মিছিল ও সমাবেশের কারণে শহরের হাসপাতাল রোড এবং ঢাকা-লালমনিরহাট-বুড়িমারী সড়কে টানা দুই ঘণ্টা যান চলাচল বন্ধ ছিলো। এতে ভোগান্তিতে পড়ে পথচারী, যানবাহন চালক ও শহরের ব্যবসায়ীরা। মিছিলের নামে ভোগান্তি এড়াতে আজ বৃহস্পতিবার সকাল থেকে শহরের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, গত ৩০ আগস্ট বিকেল ৫টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে এক বক্তৃতায় আসাদুল হাবিব দুলু বলেন, ‘বঙ্গবন্ধু-টঙ্গবন্ধু বঙ্গোপসাগরে ভেসে গেছে’। একইভাবে গত ৬ সেপ্টেম্বর লালমনিরহাট সদর উপজেলার খুনিয়াগাছ মিলন বাজারে অনুষ্ঠিত এক জনসভায় বলেন, ‘শেখ হাসিনার বাবাকে যত লোক না চেনে তার চেয়ে হাজার গুণ বেশি চেনে ড. মুহাম্মদ ইউনূসকে’। যা বিএনপি মিডিয়া সেল নামক ফেসবুক আইডিতে প্রচার করা হয়।

সদর থানা পুলিশের ওসি ওমর ফারুক বলেন, লালমনিরহাট জজকোর্টের আইনজীবী মো. রকিবুল হাসান খান বাদী হয়ে বিএনপি নেতা আসাদুল হাবিব দুলুর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে গত ৮ সেপ্টেম্বর রাতে থানায় দায়ের করা অভিযোগটি তদন্ত শেষে বুধবার (১৩ সেপ্টেম্বর) রাতে মামলা হিসেবে রেকর্ড করা হয়েছে। আসামিকে দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও তিনি জানান।

এ বিষয়ে জানতে আসাদুল হাবিব দুলুর সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান বলেন, বিএনপি নেতা দুলু প্রায় সময় বঙ্গবন্ধুকে কটূক্তি করে বক্তব্য দেন, যেটা কখনোই সাধারণ মানুষ মেনে নেবে না। তাই আমরা আইনের আশ্রয় নিয়েছি। আশা করছি পুলিশ তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনবে।

উল্লেখ্য, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের উপস্থিতিতে ২০০৩ সালের ২৭ অক্টোবর নীলফামারীর এক জনসভাতেও আসাদুল হাবিব দুলু শেখ মজিবকে এক নম্বর 'গডফাদার’ বলে বক্তব্য দিয়েছিলেন।

জেবি

  • লালমনিরহাট
  • বঙ্গবন্ধু
  • মামলা
  • গ্রেপ্তার
  • deshtv
  • desh tv news
  • দেশ টিভি সংবাদ
এ সম্পর্কিত আরও খবর
৯ মামলায় ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
৯ মামলায় ফখরুলের জামিন শুনানি ৯ জানুয়ারি
থানা থেকে পালানো নারী আসামি ফের গ্রেপ্তার
থানা থেকে পালানো নারী আসামি ফের গ্রেপ্তার
গাজীপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, বান্ধবীসহ গ্রেপ্তার দুই
গাজীপুরে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, বান্ধবীসহ গ্রেপ্তার দুই
সাংবাদিককে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
সাংবাদিককে হত্যার হুমকিদাতাকে গ্রেপ্তারের দাবিতে প্রতিবাদ সভা
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।