দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে নারীকে (৩৫) ধর্ষণের মামলায় আবু কাহার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টায় তাকে আদালতে পাঠানো হয়েছে। এর আগে বুধবার দিনগত রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বানেশ্বর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আবু কাহার জয়পুরহাটের কালাই উপজেলার শাইলগুন গ্রামের মৃত মহির উদ্দীনের ছেলে।
জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম জানান, অভিযুক্ত আবু কাহার কখনো রিকশা চালাতেন, কখনো শ্রমিকের কাজ করতেন। ২৭ মে রাতে জয়পুরহাট পৌর শহরের প্রফেসরপাড়া এলাকায় ওই নারীকে বাসায় একা পেয়ে ধর্ষণ করেন তিনি। ঘটনার পর ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় একটি ধর্ষণ মামলা করেন।
মামলার পর থেকেই অভিযুক্ত আবু কাহার বিভিন্ন এলাকায় আত্মগোপনে থাকেন। এরপর বুধবার রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।
জেবি