দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লায় বিদেশফেরত ৫০ অসচ্ছল অভিবাসী কর্মীর সন্তানদের শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) কুমিল্লা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের আয়োজনে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সম্মেলন কক্ষে এ শিক্ষা উপকরণ বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক দেবব্রত ঘোষের সভাপতিত্বে বিশেষ অথিতি ছিলেন কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. কামরুজ্জামান।
কুমিল্লা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ মো. কামরুজ্জামান বলেন, বিদেশ যাওয়ার আগে যেকোনো ট্রেডে প্রশিক্ষণ নিয়ে বিদেশ গেলে বেতন যেমন বেশি পাওয়া যায় আবার চাকরি স্থায়ী হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তাই সবাইকে এই বিষয়টি খেয়াল রাখতে হবে।
দেবব্রত ঘোষ বলেন, বিদেশগামী এবং বিদেশফেরত অভিবাসী কর্মী ও তাদের পরিবারের সদস্যদের অধিকার সুরক্ষা এবং সার্বিক কল্যাণে নিরলসভাবে কাজ করে চলেছে। মানবপাচার, উচ্চ অভিবাসন ব্যয়, দালালদের দৌরাত্ম ও প্রতারণা রোধে জনসাধারণের সচেতনতা বৃদ্ধির লক্ষে জেলা, উপজেলা, ইউনিয়ন পরিষদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও হাট-বাজারে ব্যাপক প্রচারণা অব্যাহত আছে।
অনুষ্ঠান শেষে প্রত্যেক শিক্ষার্থীকে ১টি ব্যাগ, ১টি ক্যালকুলেটর, ৬টি খাতা, ১ডজন কলম, ১ডজন পেন্সিল, ১টি জ্যামিতি বক্স ও ১টি স্কেল দেওয়া হয়।
জেবি