দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁ জজকোর্ট চত্বরে আগত বিচার প্রার্থীদের জন্য বিশ্রামাগার ‘ন্যায়কুঞ্জ’ নির্মাণ কাজ শুরু হয়েছে।
বৃহষ্পতিবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় কোর্ট চত্বরে নির্মাণ কাজের ফলক উন্মোচন এবং ভিত্তিপ্রস্থর স্থাপন করেন বিচারপতি জে বি এম হাসান।
পরে বিচারপতি জে বি এম হাসান নওগাঁ জেলা অ্যাডভোকেট বার এ্যাসোসিয়েশন মিলনায়তনে আয়োজিত এক মতবিনিময় সভায় যোগদান করেন। নওগাঁ জেলা বার এ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট খোদাদাদ খানের পিটু এ মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সিনিয়র জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ, জেলা প্রশাসক মো. গোলাম মওলা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বন্থ মন্ডল এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. গাজিউর রহমান।
৪৮ লাখ টাকা ব্যয়ে গণপূর্ত বিভাগ বিচারপ্রার্থীদের বিশ্রামাগার ন্যায়কুঞ্জের ভবন নির্মাণ করা হবে।
জেবি