দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরে মোটরসাইকেল শোভাযাত্রা করেছেন দ্বাদশ জাতীয় নির্বাচনে নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও কেন্দ্রীয় সৈনিক লীগের সহ-সভাপতি লে. কর্নেল রমজান আলী।
বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১ টার দিকে লালপুর উপজেলার দুরদুরিয়া বাজার থেকে এক বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা বের করা হয়।
মোটরসাইকেল শোভাযাত্রাটি লালপুর বাগাতিপাড়া এলাকার প্রধান প্রধান সড়কে প্রদক্ষিণ করে। এ সময় কর্ণেল (অব.) রমজান আলী সরকার বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রীর দূরদর্শিতায় বাংলাদেশ আজ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। এ সরকারের উন্নয়নে গ্রাম হয়েছে শহর। ডিজিটাল যোগাযোগের মাধ্যমে স্মার্ট বাংলাদেশ গড়ে উঠেছে। আগামীতেও এই উন্নয়ন বৃদ্ধি পাবে।
আগামী সংসদ নির্বাচনে এ আসনে নৌকাকে জয়যুক্ত করতে তিনি বদ্ধপরিকর। তাই আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশা করেন।
শোভাযাত্রায় লালপুর-বাগাতিপাড়ার উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের তৃণমূল আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী অংশ নেয়।
শোভাযাত্রায় হাজার মোটরসাইকেল ও ৩০টি মাইক্রো ছিলো।
জেবি