দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জয়পুরহাটে হত্যা মামলায় একজনের মৃত্যুদণ্ড ও মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে অতিরিক্ত জেলা জজ আব্বাস উদ্দীন ও নুরুল ইসলাম পৃথক রায় দেন।
মৃতদণ্ডপ্রাপ্ত আসামি আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের সাহাদুলের ছেলে সাজাদুল। আর যাবজ্জীবনপ্রাপ্তরা হলেন পাঁচবিবি উপজেলার উত্তর গোপালগ্রামের মৃত বাবর মন্ডলের ছেলে রব্বুল মন্ডল, গোলাম মোস্তফার ছেলে রিপন মিয়া ও ফজলুলের ছেলে মাহাবুল। এর মধ্যে রব্বুল ও রিপন পলাতক রয়েছেন।
মামলার বিবরণে জানা গেছে, আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের আব্দুল জলিলের মেয়ে রূপালীর সঙ্গে একই গ্রামের সাজাদুলের প্রেমের সম্পর্ক ছিল। এজন্য বিয়ের বিষয় নিয়ে দু’জনের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। ২০০৯ সালের ২০ ফেব্রুয়ারি রাতে আসামি রূপালীকে বাড়ি থেকে মোবাইল ফোনে ডেকে নিয়ে যান। পরে নদীর পাড়ে তাকে হত্যা করে লাশ আগুনে পুড়িয়ে ফেলার চেষ্টা করে। পরের দিন সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।
অপর মামলায় জানা যায়, ২০২১ সালের ২২ এপ্রিল পাঁচবিবি উপজেলার ভারত সীমান্তের উত্তর গোপালপুর গ্রাম থেকে ১ হাজার ৪৫০ পিছ নেশাজাতীয় ইনজেকশন ও ৭০ বোতল ফেনসিডিলসহ ৩ জনকে গ্রেপ্তার করা হয়। এই মামলায় রব্বুল, রিপন ও মাহাবুলকে যাবজ্জীবন দেওয়া হয়।
এইউ