দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পঞ্চগড়ে বোদায় বিদ্যুতায়িত হয়ে নুরুজ্জামান নুরু (৩৬) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। তার বাড়ি উপজেলার মন্নাপাড়া গ্রামে। তিনি ওই এলাকার সফিজুলের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো নুরু নিজ বাসায় অটো চার্জ দেন। পরে চার্জে থাকা সুইস খুলতে গিয়ে বিদ্যুতায়িত হন। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই সন্তান রেখে গেছেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত আমার কাছে কেউ কিছু জানায়নি।
জেবি