দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গা শহরের রেলবাজারের একটি ফার্মেসি থেকে ওষুধ কেনার সময় এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে রেলবাজারে অবস্থিত হোসেন মেডিকেলের সামনে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া যুবকের নাম মশিউর রহমান (৩৫)। সে দামুড়হুদা উপজেলার কুলগাছি ইউনিয়নের ৭নং ওয়ার্ড ঠাকুরপুর গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে ও মাদানি এন্টারপ্রাইজের ডেলিভারি স্টাফ ছিলেন।
জানা যায়, কর্মরত অবস্থায় বুকে ব্যথা লাগলে হোসেন মেডিকেলের সামনে এসে দাঁড়ায়। সেখানেই হঠাৎ পড়ে যান তিনি। স্থানীয়রা তাইজুল ইসলামের ভ্যানে করে দ্রুত তুলে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়। হাসপাতালে পৌঁছালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ভ্যানচালক তাইজুল জানান, রেল বাজারে ওষুধের দোকানের সামনে ওই লোকটি চেয়ারে বসে ছিল। হঠাৎ চেয়ার থেকে পড়ে যাওয়ায় আমি ও স্থানীয়রা এগিয়ে আসি। তার শারীরিক পরিস্থিতি খারাপ হওয়ায় সবাই মিলে আমার ভ্যানে তুলে হাসপাতালে নেয়।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাব্বুর রহমান কাজল এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আরএ