দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের লালপুর উপজেলায় বাক-প্রতিবন্ধী এক শিশুকে (১১) ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে রাজু আহমেদ (২৪) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এর আগে মঙ্গলবার রাতে ওই প্রতিবন্ধী শিশুটির বাবা বাদী হয়ে লালপুর থানায় একটি ধর্ষণ মামলা করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বাক প্রতিবন্ধী ওই শিশুটি স্থানীয় একটি বিদ্যালয়ের ছাত্রী। প্রতিদিন স্কুলে যাতায়াতের পথে ওই বখাটে যুবক রাজু আহমেদ তাকেও উত্ত্যক্ত করত। মঙ্গলবার দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে তাকে জোড়পূর্বক ধর্ষণ করে রাজু। এ সময় বাক প্রতিবন্ধী মেয়েটির চিৎকারে আশপাশের প্রতিবেশীরা সবাই এগিয়ে আসলে পালিয়ে যায় সে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন জানান, মামলার অভিযুক্ত রাজুকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও তিনি জানান।
আরএ