দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঝালকাঠির রাজাপুর উপজেলায় মোটরসাইকেল কেনার টাকার জন্য বিথী (২৩) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।
বুধবার (১৩ সেপ্টেম্বর) উপজেলার পুটিয়াখালি এলাকায় এই ঘটনা ঘটে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী আল আমিন (২৫) পলাতক রয়েছে।
হত্যার স্বীকার বিথি আক্তার (২৩) উপজেলার আঙ্গারিয়ার মো. ছত্তার মোল্লার মেয়ে। বিথি আক্তারের ৪ বছরের সিজান নামের একটা সন্তান রয়েছে। অভিযুক্ত আল-আমিন উপজেলার উত্তর পুটিয়াখালি গ্রামের সাতআনির মৃত রসূল খানের ছেলে।
বিথি আক্তারের ভাই কাওসার মোল্লা জানান, আমার বোনের সঙ্গে ৫ বছর আগে আল আমিনের সঙ্গে বিয়ে হয়। বিয়ের পর থেকে তাদের সংসার ভালোই চলছিল। তবে এক বছর ধরে আল আমিন মোটরসাইকেল কেনার টাকা চেয়ে আমার বোনের উপরে নির্যাতন শুরু করে। আমরা কিছুদিন আগে বিশ হাজার টাকা দিলেও বাকি টাকার জন্য নির্যাতন করতেই থাকে।
তিনি আরও জানান, বুধবার দুপুরেও আমার বোনকে শারীরিক নির্যাতন করে। বোনের শরীরে আঘাতের চিহ্ন আছে। মেরে মুখের ভেতরে চালের পোকা মারার ওষুধ দিয়ে বিকেল ৪টার দিকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে পালিয়ে যায় আল আমিন।
রাজাপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, সন্ধ্যার পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ থানায় এনেছি। বৃহস্পতিবার ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে। এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।
আরএ