দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুমিল্লা আদর্শ সদর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা নগরের টমছমব্রিজ এলাকায় মুক্তিযোদ্ধা ভবনের উদ্বোধন করেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য আ.ক.ম বাহা উদ্দিন বাহার।
আদর্শ সদর উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার উদ্যোগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের উদ্বোধনী আলোচনা সভায় আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার কানিজ ফাতেমার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা কমান্ডার শফিউল আহমেদ বাবুল, আদর্শ সদর উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম টুটুল, আদর্শ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান তারিকুল ইসলাম জুয়েল।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কুমিল্লা জেলা ইউনিট কমান্ডের বীরমুক্তিযোদ্ধাবৃন্দসহ আরও অনেকে। আলোচনা সভা শেষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
এইউ