দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মজির উদ্দিন মাস্টার (৭০) নিহত হয়েছেন। বুধবার (১৩ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের ফারাকপুর পূর্বপাড়া গ্রামের নিজ বাড়ির সামনে দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। এলাকাবাসী তাকে উদ্ধার করে দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান।
স্থানীয়রা জানান, মঙ্গলবার মাগরিবের নামাজ শেষে অবসরপ্রাপ্ত স্কুল শিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা মজির উদ্দিন মাস্টার নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় তারাগুনিয়া ফুটবল মাঠে ফুটবল খেলা দেখে একদল যুবকের দ্রুত ও বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এইউ