দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার দামুড়হুদায় খালা শাশুড়ি হত্যা মামলায় জামাই রবিউল ইসলামকে (৪৬) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার (১৩ সেপ্টেম্বর) বেলা ৩টার দিকে চুয়াডাঙ্গা অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক মোহাম্মদ মাসুদ আলী আসামির উপস্থিতিতে এ ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত রবিউল ইসলাম দামুড়হুদা উপজেলার কলাবাড়ীয়া গ্রামের দক্ষিণ পাড়ার আজিজুল মন্ডলের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২০০৯ সালের ৬ এপ্রিল রবিউল ইসলাম তার খালা শাশুড়ি শাহিদা বেগম রনিকে নিজ বাড়িতে ডেকে নিয়ে বাড়ির উঠানে পূর্বশত্রুতার জেরে ধারালো অস্ত্র দিয়ে মাথায় মুখে ও হাতে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই হাফেজ মো. আব্দুল মতিন বাদী হয়ে রবিউল ইসলামকে আসামি করে দামুড়হুদা থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলাটি অধিকতর তদন্ত শেষে ২০০৯ সালের ৪ জুলাই আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক তোবারক আলী। পরে ১৩ জনের মধ্যে ১১ জন স্বাক্ষীর স্বাক্ষ্য গ্রহণ শেষে বুধবার বিকেলে এ রায় ঘোষণা করেন বিচারক।
এইউ