দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লক্ষ্মীপুরে অটারিকশার ব্যাটারির চার্জ দিতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মো. মঞ্জু ও বিপ্লব হাসান নামে দুইজনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্ক শ্যালক-ভগ্নিপতি।
বুধবার (১৩ সেপ্টম্বর) দুপুরে সদর উপজলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নর চর মটুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মঞ্জু তেয়াওয়ারীগঞ্জ ইউনিয়নর ধর্মপুর গ্রামের বাসিদা। তার বাবার নাম জানা যায়নি। অপর নিহত বিপ্লব একই ইউনিয়নের চর মটুয়া এলাকার নেছার আহম্মদের ছেলে।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় মঞ্জু তার অটোরিকশার ব্যাটারি চার্জ দিতে যায়। অসাবধানতাবশত ব্যাটারি চার্জ দিতে গিয়ে তিনি বিদ্যুতায়িত হন। তাকে বাঁচাতে গিয়ে তার শ্যালক বিপ্লবও বিদ্যুতায়িত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
অপরদিকে লক্ষ্মীপুরে সদর উপজেলার দালাবাজার ইউনিয়নর দালালবাজার এলাকায় খেলতে গিয়ে পুকুরের পানিত ডুবে সাবিহা সুলতানা নামে এক শিশুর মত্যু হয়েছ। নিহত সাবিহা দালালবাজার এলাকার মো. সুজনের মেয়ে। ঘটনার সময় সাবিহা ঘরের সামনেই খেলছিল। একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে ডুবে যায়। পরে সাবিহাক পুকুর থেকে উদ্ধার করে সদর হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
সদর হাসপাতালর কর্তব্যরত চিকিৎসক জয়নাল আবদীন বলেন, বিদ্যুতায়িত হয়ে দুজন মারা গেছেন। পুকুরের পানিতে পড়ে এক শিশুসহ তিনজনকে মৃত অবস্থায় পেয়েছি। পরে মরদেহগুলো স্বজনরা বাড়িতে নিয়ে গেছেন।
জেবি