দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী জেলা আওয়ামী লীগের নেতা এ এম আব্দুল্লাহর গাড়িবহরে হামলার অভিযোগ উঠেছে। এসময় এম আব্দুল্লাহসহ ১০ জন আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে সদর উপজেলার শাহাবাদ ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নড়াইল-২ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী ও জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক প্রকৌশলী লে. কমান্ডার এ এম আব্দুল্লাহ (অব.) একটি মাইক্রোবাসসহ তিন শতাধিক মোটরসাইলযোগে দলীয় নেতাকর্মীদের নিয়ে লোহাগড়া থেকে নড়াইলে আসেন। সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের ইউনিয়ন পরিষদ চত্বর আলোকদিয়ায় গাড়িবহরটি পৌঁছালে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র-লাঠিশোঠা নিয়ে তাদের ওপর হামলা করে। এসময় হামলাকারীরা মাইক্রোবাস-মোটরসাইকেল ভাঙচুর করে। এতে কমপক্ষে ১০ জন আহত হয়।
প্রকৌশলী লে. কমান্ডার এ এম আব্দুল্লাহ (অব.) অভিযোগ করেন, আগে থেকে ওঁৎ পেতে থাকা সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র-লাঠিশোঠা নিয়ে আমাদের ওপর হামলা করে। হামলায় আমিসহ ১০-১২ জন আহত হয়। আমাকে বহনকারী মাইক্রোবাস ও ৮-১০টি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে বলেও জানান তিনি।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক স্বপ্নীল সিকদার নীল বলেন, শাহাবাদ ইউনিয়নটি বিএনপি-জামায়াতের ঘাঁটি হিসেবে পরিচিত। তারা আওয়ামী লীগ নেতার ওপর হামলা চালিয়ে থাকতে পারে। পুলিশ প্রশাসনের প্রতি আমাদের আস্থা রয়েছে। আশা করছি দ্রুত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় আনবে।
অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী বলেন, হামলার অভিযোগ আমরা মৌখিকভাবে পেয়েছি। লিখিত অভিযোগ দিতে বলেছি, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এইউ