দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরে মায়ের কোল থেকে চুরি হওয়া শিশু আলিফকে ছয় দিনের মাথায় উদ্ধার করা হয়েছে।
মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামের জামাল হাওলাদারের বাড়ি থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, বুধবার রাতে খাবারের সঙ্গে স্বামীর দেওয়া চেতনানাশক ওষুধ নিজের অজান্তে খেয়ে কাজল আক্তার ছেলেকে নিয়ে ঘুমিয়ে পরেন। বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে ছেলে আলিফকে না দেখেতে পেয়ে এদিক ওদিক খুঁজতে শুরু করেন।
এ সময় স্বামী আলিরাজ সরদারকে না দেখতে পেয়ে বিভিন্ন আত্মীয়ের বাড়িতেও খোঁজ করেন। পরে জানতে পারেন এক লাখ টাকার বিনিময়ে সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামের জামাল হাওলাদারের কাছে বিক্রি করে দেওয়া হয় আলিফকে। বিষয়টি থানা পুলিশকে জানালে গতকাল মঙ্গলবার বিকেলে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়।
স্বজনরা জানায়, মাদারীপুরের কালকিনির চরঠ্যাঙ্গামারা গ্রামে বসবাস শিশুটির। বাবা আলিরাজ সরদার শহরে রিকশা চালান। শিশুটি বিক্রিতে বাবার সঙ্গে সহযোগিতা করেন দাদী পারুল বেগম ও শহরের পুরাণবাজার এলাকার দালাল নাসিমা বেগম। পরে সবাই ভাগাভাগি করে নেয় বিক্রি হওয়া টাকা। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী।
কালকিনি থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল হাসান জানান, শিশুটিকে উদ্ধারের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। লিখিত অভিযোগ পেলে নেওয়া হবে আইনগত ব্যবস্থা।
জেবি