দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও ফোক সম্রাজ্ঞী মমতাজ বলেছেন, আমাদের যুদ্ধ বিএনপি-জামায়াতের বিরুদ্ধে। আমাদের যুদ্ধ কোনো দলীয় নেতাদের বিরুদ্ধে নয়। তাই যে কোনোভাবেই হোক আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কাকে বিজয়ী করতে হবে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিকেলে মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কণ্ঠশিল্পী মমতাজ বলেন, শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনতে হবে। তাহলেই দেশের আগামী দিনের উন্নয়নমূলক কাজ চলমান থাকবে। বিএনপি-জামায়াত ক্ষমতায় আসলে দেশ ধ্বংস হয়ে যাবে।
মমতাজ বলেন, শেখ হাসিনা নৌকার মনোনয়ন দেওয়ার মালিক। তিনি যাকে মনোনয়ন দিবেন সে নৌকা পাবে। নৌকা যে পাবে তার হয়েই আমরা সকলে মিলে কাজ করব।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন।
আরএ