দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতর ৮০ কিলোমিটার বেগে গাড়ি চলবে বলে মন্তব্য করেছেন সড়ক ও সেতু মন্ত্রণালয়ের সেতু বিভাগের সচিব মনজুর হোসেন। তিনি বলেন, টানেলে কোন কোন গাড়ি চলবে তা সিদ্ধান্ত হয়ে গেছে। টোলও নির্ধারণ করা হয়েছে।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সর্কিট হাউজে অনুষ্ঠিত এক সভায় তিনি এসব কথা বলেন। বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন উপলক্ষে প্রস্তুতিমূলক এ সভার আয়োজন করা হয়।
সেতু সচিব জানান, যেহেতু টানেল কনসেপ্ট আমাদের জন্য নতুন, সেজন্য কিছু চ্যালেঞ্জ রয়েছে। টানেল অন্য যেকোনো ব্রিজ বা সড়কের চেয়ে সম্পূর্ণ আলাদা। সেক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হচ্ছে। সেই ধারণা থেকেই এই মুহূর্তে টানেলে বাইক ও থ্রি-হুইলার চালানো নিরাপদ হবে না। টানেলের নিরাপত্তার স্বার্থে বাইক ও থ্রি হুইলার চালানোর অনুমতি দেওয়া হচ্ছে না।
তিনি জানান, সবকিছু ঠিক থাকলে আগামী ২৮ অক্টোবর কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু টানেলের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সভায় বঙ্গবন্ধু টানেল নির্মাণ প্রকল্পের প্রকল্প পরিচালক হারুন উর রশিদ বলেন, টানেলের ইলেক্ট্রোমেকানিক্যাল কাজ শেষে হওয়ার পর প্রি কমিশনিং ও কমিশনিং দেখা হয়েছে। এছাড়া সবগুলো সিস্টেম কাজ করছে কিনা কয়েকবার করে দেখা হয়েছে। মূল টানেলের কাজ শতভাগ শেষ। তবে পুরো প্রকল্পের কথা বললে অগ্রগতি ৯৮ দশমিক ৫ শতাংশ। যে ১ দশমিক ৫ শতাংশ কাজ বাকি রয়েছে তা চলাচলে জন্য কোনো সমস্যা সৃষ্টি করবে না।
আরএ