দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জামায়াতের নায়েবে আমির সেলিম রেজাকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে তার নিজ এলাকা থেকে সেলিমকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার হাটবোয়ালিয়া গ্রামের মৃত মহিউদ্দিনের ছেলল সেলিম রেজা। তিনি আলমডাঙ্গা উপজেলার জামায়াতের নায়েব আমির। তার বিরুদ্ধে নাশকতার মামলা রয়েছে।
আলমডাঙ্গা থানা পুলিশ গোপন সাংবাদ ভিত্তিতে অভিযান চালিয়ে মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে নিজ এলাকা হাটবোয়ালিয়া থেকে সেলিমকে গ্রেপ্তার করে। আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা স্বীকার করেছে।
এইউ