দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

চুয়াডাঙ্গায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত হত্যা মামলার পালাতক আসামি ফজলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে জেলা শহরের হক পাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, যশোর জেলার চাচড়া এলাকার আব্দুস সালামের ছেলে ফজলু রহমান ওরফে ফজলু। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, ফজলু মাস তিনেক হলো চুয়াডাঙ্গা জেলা শহরের পৌর এলাকার হক পাড়ায় তার শ্বশুর সাহেব আলীর বাড়ি এসে আত্মগোপন করে আছে। এমন সংবাদের ভিত্তিতে তাকে জেলার পৌর এলাকার হক পাড়া থেকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ আরও জানায়, ফজলু ২০১১ সালের ১০ আগস্ট বিকেলে জেলার দামুড়হুদা উপজেলার পারনপুর মাঠে বেগুন ক্ষেতে ইজিবাইক চালক জুহুরুল ইসলাম গলাকেটে হত্যা শেষে তার ইজিবাইক ছিনতাই করে। এই মামলার প্রধান আসামি সে। ওই মামলায় ফজলুকে পালাতক অবস্থায় গত ৩০ আগস্ট চুয়াডাঙ্গার ২য় আদালতের বিজ্ঞ বিচারক অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাসুদ আলী মৃত্যুদণ্ডের রায় দেন। মঙ্গলবার ফজলুকে তার শ্বশুরবাড়ি চুয়াডাঙ্গার পৌর এলাকার হক পাড়া থেকে সদর থানার এএসআই আরাফাত সঙ্গীয় ফোর্স নিয়ে গ্রেপ্তার করে।
এইউ